মুরগির খোয়াড় ও শুকনো পাতার নিচে পাওয়া গেল ৭০ হাজার ইয়াবা, নারী আটক

২ সপ্তাহ আগে
কক্সবাজারের রামুতে মুরগির খোয়াড়ের ভেতর ও বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে স্পোর্টস ব্যাগে রাখা ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক বার্তায় এ তথ্য জানায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

 

আটক নারী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ছাদিরকাটা গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী আয়েশা বেগম (৩৬)।

 

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, কক্সবাজারের রামুর ছাদিরকাটা গ্রামের একাধিক মামলার পলাতক আসামি আব্দুল্লাহ ও তার বোন আয়েশা বেগম পরষ্পর যোগসাজশে বিক্রির জন্য বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করেছে। সত্যতা যাচাইয়ের জন্য রামুর বুধবার সন্ধ্যায় রামু উপজেলার খুনিয়াপালং ইউপির ছাদিরকাটা এলাকায় জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

 

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

 

এসময় তার বসতঘরের উত্তর পাশে মুরগির খোয়াড়ের ভেতরে লুকায়িত অবস্থায় একটি সাদা পলিথিনের প্যাকেট হতে ৫০ হাজার ইয়াবা এবং বসতঘরের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে একটি স্পোর্টস ব্যাগের ভিতরে সাদা পলিথিনে মোড়ানো ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। পরে আটক করা হয় জিয়াউর রহমানের স্ত্রী আয়েশা বেগমকে।

 

এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান অলক বিশ্বাস।

]]>
সম্পূর্ণ পড়ুন