বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের বাঘড়ার তালুকদার বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বাঘড়ার কাঠাল বাড়ির ওসমান খানের ছেলে বাইকের চালক আব্দুর রহমান (৩৮) ও পার্শ্ববর্তী দোহার উপ জেলার জোনজি এলাকার আওয়াল রাজের ছেলে আরিফুল (২৫)।
আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত
আহতরা হলেন: বাঘড়ার কাঠাল বাড়ির আবুল কালামের ছেলে নাছির (৩৪) ও দোহারের সুতার পাড়ার মঈন খানের ছেলে মৃদুল (২৫)।
আরও পড়ুন: বাগেরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার তালুকদার বাড়ি মোড়ে আব্দুর রহমানের বাইকটি দোহারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সংঘর্ষ হয়। এ সময় উভয় বাইকের চালক ও আরোহী ছিটকে সড়কে পড়েন। ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নেয়া হয়। পরে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনায় নিহত আব্দুর রহমানের পরিবারসহ কাঠাল বাড়িতে নেমে আসে শোকের মাতম।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·