মুজিবনগরে ফের ককটেল সদৃশ বস্তু উদ্ধার

২ সপ্তাহ আগে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাতে মুজিবনগর–মেহেরপুর সড়কের খানপুর মোড়ে রাস্তার পাশে থেকে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-মুজিবনগর সড়কের দারিয়াপুর খানপুর মোড়ে রাস্তার পাশে একটি গাছের গুঁড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি মুজিবনগর থানা পুলিশকে জানলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আরও পড়ুন: মেহেরপুর জেলা আমিরের গাড়ি থেকে ‘অস্ত্র উদ্ধারের’ দাবি পরিকল্পিত অপপ্রচার: জামায়াত

 


এর আগে একই দিন সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে বিএনপির একটি নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন