মুক্তি পেল অনিল কাপুরের ‘সুবেদার’

১ দিন আগে
অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘সুবেদার’-এ ভিন্ন মেজাজে আবারও পর্দায় ফিরলেন ৬৯ বয়সী বলিউড অভিনেতা অনিল কাপুর। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন কিংবদন্তি এ অভিনেতা।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ‘সুবেদার’। এ সিনেমা  হিন্দি, তামিল, তেলুগু ভাষায় দেখারে সুযোগ পাচ্ছেন দর্শক।

 

সিনেমায় দেখা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক অর্জুন মৌর্যের ভূমিকায় হাজির হয়েছেন অনিল কাপুর। যে চরিত্র ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

 

সিনেমায় তুলে ধরা হয়েছে একজন বাবা ও সৈনিকের সংগ্রামের গল্প। পারিবারিক টানাপোড়েন, সন্তানের আস্থা ফিরে পাওয়া এবং একই সঙ্গে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো- এই সব চ্যালেঞ্জই নিয়েই এগাবে ‘সুবেদার’।

 

চরিত্রটি নিয়ে অনিল কাপুর নিজেই জানিয়েছেন, অর্জুন মৌর্য তার ক্যারিয়ারের অন্যতম জটিল ও চ্যালেঞ্জিং চরিত্র। শুধু অভিনয় নয়, চরিত্রটির মানসিক গভীরতা ও শারীরিক উপস্থিতি ফুটিয়ে তুলতে তাকে নিতে হয়েছে কঠোর প্রস্তুতি। দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ ও প্রস্তুতির মধ্য দিয়ে চরিত্রটিকে বাস্তবে রূপ দেন তিনি।

 

আরও পড়ুন: একাধিক সন্তানের মা হতে চান রাশমিকা, প্রয়োজনে চলচ্চিত্র জগতও ছাড়তে প্রস্তুত

 

সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। পরিচালকের ভাষ্য, এই সিনেমায় দর্শক শুধু বিনোদনই পাবে না, বরং বাস্তব জীবনের এক কঠিন সত্যের মুখোমুখিও হবে।

 

আরও পড়ুন: প্রকাশ্যে মেজাজ হারিয়ে কাকে ‘পাগল’ বললেন রণবীর কাপুর?

 

সিনেমায় অনিল কাপুর ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রাওয়াল, মোনা সিং, সৌরভ শুক্লার মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। 

]]>
সম্পূর্ণ পড়ুন