পিবিআই সূত্র জানায়, ২০২১ সালের ২১ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মির্জাপুরের পাকুল্ল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনজন দুষ্কৃতিকারী যাত্রীবেশে অটোচালক গোলাম রাব্বি (২২)-এর অটোতে ওঠে। পরে তাকে ভাতগ্রাম পশ্চিমপাড়া এলাকায় নির্জন স্থানে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করে এবং অটোটি ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২২ ডিসেম্বর মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । দীর্ঘদিনেও থানা পুলিশ রহস্য উদ্ঘাটন করতে না পারায় ২০২২ সালের ৬ জুন পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।
তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ইব্রাহিম হোসেন টুটুল (৩০) ও রুবেল হোসেকে (৩৫) গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৩ এপ্রিল সিরাজগঞ্জের বেলকুচি এলাকা থেকে জুবায়ের হোসেন পারভেজকে গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে অটোচালককে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটো ছিনতাই করে। গ্রেফতারকৃত জুবায়েরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·