বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় নতুন নাহার এগ্রো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাহেদ হাসান সুমন (২০)। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। আহত যুবকের নাম ইকবাল হোসেন (২৪)। তিনিও একই এলাকার মোহাম্মদ ছলিম উদ্দিনের ছেলে। তারা দুজনই স্থানীয় নাহার এগ্রো গ্রুপে চাকরি করতেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে চুয়েট উপাচার্যের অভিনন্দন
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারসামগ্রী কিনে ফেরার সময় মহাসড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগামী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ এবং একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·