আসন্ন ‘ল্যাংকাউই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (এলআইএফএফ) ২০২৬’ আয়োজনের প্রস্তুতি ও রূপরেখা তুলে ধরতে কেদাহ দরুল আমানের মহামান্য সুলতানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উৎসবটির শীর্ষ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় আলোস্তা’র ইস্তানা আনাক বুকিতের বালাই মেংগাদাপ বেসারে আয়োজিত এই বিশেষ সাক্ষাতে এলআইএফএফ-এর চেয়ারম্যান প্রফেসর এমেরিটাস দাতুক সেরি, ড. হাজি আওয়াং বিন সারিয়ান এবং প্রেসিডেন্ট ড. ফেরি আনুগেরাহ মাকমুর উপস্থিত ছিলেন।
আসন্ন ‘ল্যাংকাউই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (এলআইএফএফ) ২০২৬’ আয়োজনের প্রস্তুতি ও রূপরেখা তুলে ধরতে কেদাহ দরুল আমানের সুলতানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উৎসবটির শীর্ষ নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত
জানা যায়, চলচ্চিত্রের এ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশসহ এশিয়া ও গ্লোবাল সাউথের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। তবে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি এ উৎসবে চলচ্চিত্রশিল্পের বিনিময় ও চলচ্চিত্র-ভিত্তিক পর্যটন মডেলও তুলে ধরা হবে।
মালয়েশিয়ার পর্যটন শিল্পের বিকাশ, বৈদেশিক বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক জোরদারও এই উৎসবের অন্যতম একটি উদ্দেশ্য।
এ প্রসঙ্গে এলআইএফএফ-এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জাফর ফিরোজ বলেন,
এই চলচ্চিত্র উৎসব ল্যাংকাউইকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যের পাশাপাশি আন্তর্জাতিক সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্পের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বৈচিত্র্যময় এই আয়োজন বিশ্বমঞ্চে মালয়েশিয়ার সাংস্কৃতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশেষ অবদান রাখবে।
উৎসবের আয়োজন সম্পর্কে তিনি জানান, এ উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯২টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, তারকা অভিনেতা, সাংবাদিক এবং শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা।
আরও পড়ুন: ১৬ বছর পর প্রিয়দর্শনের ছবিতে পঙ্কজ ত্রিপাঠি
উৎসবে সাড়া দিয়ে উদ্বোধনের আগে এরইমধ্যে ১২০টি দেশ থেকে ৫,৬৮০টি চলচ্চিত্রের এন্ট্রি জমা পড়েছে। 'ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬' উদ্যাপনের সাথে সামঞ্জস্য রেখে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসব আগামী ২ মে অনুষ্ঠিত হবে।
]]>

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·