মালয়েশিয়ায় ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আনোয়ার ইব্রাহিমের

৪ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় পর্যটন ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরকারি তথ্য অনুযায়ী, এ ধরনের অনিয়মে জড়িত বিদেশি নাগরিকের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি।

শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা আইন ভেঙেছেন।

 

তিনি বলেন, ২০২৫ সালে দেশজুড়ে অভিযান চালিয়ে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আর ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ

 

ফাহমি ফাজিল জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যারা পর্যটক বা সামাজিক ভিসায় মালয়েশিয়ায় এসে পরে অবৈধভাবে কাজে জড়াচ্ছেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না। ভিসা সহজ করার সুযোগ নিয়ে যারা আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলা হয়েছে।

 

সরকারের মতে, অনেক বিদেশি পর্যটন ভিসায় এসে গোপনে চাকরি করছেন, যা মালয়েশিয়ার অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এই পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন