রমজানের চাঁদ দেখার প্রস্তাবে দেশটির ধর্ম মন্ত্রণালয় জানায়, নির্ভরযোগ্য জ্যোতির্বিদ্যার গণনা নিশ্চিত করেছে, আজ সূর্যাস্তের সময় মালদ্বীপসহ বিশ্বের কিছু ইসলামিক দেশের জন্য চাঁদ পানির উপরে থাকবে। এবং কিছু ইসলামিক দেশের নির্ভরযোগ্য সূত্র থেকেই এ বছরের রমজানের চাঁদ দেখা নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক চাঁদ দেখার তথ্য ও আরব বিশ্বের সিদ্ধান্ত বিবেচনা করেই মালদ্বীপে রমজানের সূচনা আগামীকাল নির্ধারণ করা হয়।
রমজান উপলক্ষে রাজধানী মালেসহ দেশটির বিভিন্ন দ্বীপের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয় বাজারগুলোতে নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর চাহিদাও প্রচুর বেড়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা ইতোমধ্যে তারাবিহ নামাজ ও ইবাদত শুরু করে দিয়েছেন।
দেশটির সরকার রমজানের প্রথম দিন সরকারিভাবে বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন বেসরকারি কোম্পানিও ছুটি ঘোষণা করেছে। একইসঙ্গে দেশটির নিত্য প্রয়োজনীয় শপিং মলগুলো রমজানের সম্মানে আধাবেলা বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুদিন আগেই দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের অফিস সময়সূচি ঘোষণা করেছেন।
হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাস উপলক্ষে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে। এর মধ্যে নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়নি। তবে সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
মালদ্বীপের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে সরাসরি খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই প্রতিবছরের মতো এবারও মালদ্বীপ আরব বিশ্বের চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·