মালদ্বীপে মহান স্বাধীনতা দিবস উদযাপন

৪ সপ্তাহ আগে
মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজ।

 

দিবসটি উপলক্ষে এদিন বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী ও হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান।

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

 

এসময় দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কৃর্তক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন আধাঁর পেরিয়ে। এরপর মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক ও মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন