অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগ্নে ড. এম এ মুহিত। তিনি ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
সিরাজগঞ্জে একসাথে দুই মন্ত্রী হওয়ায় আনন্দিত দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি গুলোর বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ভোটকেন্দ্রে জন্ম নেয়া নবজাতকের নাম রাখা হলো খালেদা
এর আগে ২০০১ সালে জোট সরকারের আমলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরে কৃষি প্রতমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। অন্য দিকে সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে ড. এম এ মুহিত। শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বারের মতো দাঁড়িয়ে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে জেলা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পাওয়ার ঘটনায় আনন্দিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছার জোয়ার বইছে।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·