মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন হয়েছে। এতে ভালো বাজারমূল্য পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এই গাজর যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে।

সরজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের মাঠের পর মাঠে চলছে গাজর তোলার ধুম। মাঠ থেকে গাজর তুলে বিক্রি উপযোগী করতে ব্যস্ত কিষান-কিষাণীরা।

 

তারা জানান, সংসারের কাজের পাশাপাশি নারীরাও গাজর তুলতে আসছেন। সবার সঙ্গে মিশে গাজর তুলছেন। এ কাজে পুরো সময়টাই ব্যস্ত থাকেন তারা।

 

চলতি বছর বাম্পার ফলনের ফলে উৎপাদন খরচ বাদ দিয়ে দ্বিগুণ লাভের মুখ দেখছেন কৃষকরা। একজন চাষি বলেন, এবার গাজর খুব ভালো হয়েছে। গতবার ৬০-৭০ হাজার টাকা দাম পেলেও এবার আরও বেশি হয়েছে।

 

আরও পড়ুন: সরিষা-ধনিয়া ক্ষেত ঘিরে ভ্রাম্যমাণ মৌচাষ, ভাগ্য বদলাচ্ছে মাদারীপুরের বেকার যুবকদের

 

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাজাহান সিরাজ জানান, চলতি বছর কৃষকরা বাজারমূল্য ভালো পাওয়ায় খুবই খুশি। মাঠ পর্যায়ে কৃষকরা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে গাজর বিক্রি করছেন।

 

তিনি আরও বলেন, এটি মানিকগঞ্জের জন্য একটি ভালো সম্ভাবনা, আশা করা যায় কৃষকরা গাজর আবাদ করে আরও উপকৃত হবেন।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এবার জেলায় ৯০২ হেক্টর জমিতে গাজরের চাষাবাদ হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন