মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। খবর সিএনবিসি’র।
বিচার বিভাগ জানিয়েছে, সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন, যার মাধ্যমে জানুয়ারির শুরুতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করা হয়।
ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে বৃহস্পতিবার উন্মোচিত একটি অভিযোগপত্র অনুসারে, ৩৮ বছর বয়সি ভ্যান ডাইক ওই অভিযানের আগের সপ্তাহে প্রায় ১৩টি বাজিতে মোট প্রায় ৩৩ হাজার ডলার বাজি ধরেছিলেন এবং তিনি জানতেন যে, যুক্তরাষ্ট্র গোপনে মাদুরোর বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, বাজিগুলোতে ভ্যান ডাইক প্রায় ৪ লাখ ১০ হাজার ডলার জিতেছিলেন।
আরও পড়ুন: কারাবন্দি মাদুরোর জন্য ভালোবাসা দিবসের বার্তা হোয়াইট হাউসের!
গ্রেফতারের এ ঘটনা এমন সময়ে ঘটল যখন পলিমার্কেট ও কালশি’র জনপ্রিয়তা বেড়েছে এবং অভ্যন্তরীণ তথ্য জানা ব্যক্তিরা এই প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মগুলোতে বাজি ধরায় উদ্বেগ বাড়ছে।
পলিমার্কেট এক বিবৃতিতে বলেছে, ‘ইনসাইডার ট্রেডিং প্রতিরোধ করার জন্য আমরা গত মাসে আমাদের উন্নত বাজার অখণ্ডতা বিধিমালা প্রকাশ করেছি।’
কোম্পানিটি বলেছে,
যখন আমরা একজন ব্যবহারকারীকে সরকারের গোপনীয় তথ্য ব্যবহার করে লেনদেন করতে দেখি, তখন আমরা বিষয়টি বিচার বিভাগের কাছে হস্তান্তর করি এবং তাদের তদন্তে সহযোগিতা করি। পলিমার্কেটে ইনসাইডার ট্রেডিংয়ের কোনো স্থান নেই। আজকের এই গ্রেফতার তারই প্রমাণ।
প্রতিবেদন অনুসারে, ভ্যান ডাইক নামের ওই সেনা নর্থ ক্যারোলাইনার ফেয়েটভিলের ফোর্ট ব্র্যাগে নিযুক্ত ছিলেন, যেখানে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতারে জড়িত মার্কিন সামরিক বিশেষ বাহিনী মোতায়েন ছিল।
তাকে নর্থ ক্যারোলাইনার পূর্বাঞ্চলীয় জেলার ফেডারেল আদালতের একজন ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে হাজির করা হবে বলে জানা গেছে।
সূত্র: সিএনবিসি
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·