ঘটনাটি শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার খামারের। রাত ১০টার দিকে লাগা আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ৭টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৭
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওবায়দুল মোল্লা।
আরও পড়ুন: টিনের চালে ঢিল, প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক খুন
তিনি বলেন, ‘খামারে থাকা গবাদি পশুর আয় দিয়েই সংসার চলত। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারিভাবে সহযোগিতা না করা হলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে।’

৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·