বুধবার বিকেলে শহরের পুরাণ বাজার ও ইউআই স্কুল রোড এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন।
জানা যায়, রমজান উপলক্ষে বিভিন্ন খাদ্যের দাম বৃদ্ধি করা হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউআই স্কুল রোড এলাকায় অভিযান চালায় খাদ্য আদালত। একটি কনফেকশনারীর দোকানে খাবারের দাম বেশি রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে শহরের পুরাণ বাজারের মিরাজ ফুড প্রডাক্টস-এ যান মো. এলিয়াম হোসেন-এর নেতৃত্বাধীন খাদ্য আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় দোকানের মালিক হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরে রমজান উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি শুরু
এছাড়াও রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এদিকে গরুর মাংসের দাম সরকারিভাবে নতুন মূল্যতালিকা ঘোষণার আগ পর্যন্ত পূর্বের নির্ধারিত দাম প্রতি কেজি ৭৫০ টাকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনার কথাও জানান কর্মকর্তারা।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·