মাদারীপুরে থামছেই না কিশোর গ্যাংয়ের তাণ্ডব, প্রতিরোধে সভা

২ সপ্তাহ আগে
মাদারীপুর পৌর শহরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাদামতলা ভুঁইয়া কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দোকানপাট ভাঙচুর, বসতবাড়িতে হামলা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

মতবিনিময় সভায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়। একই সঙ্গে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

আরও পড়ুন: মাদারীপুরে কিশোর গ্যাংয়ের ভয়াবহ সংঘর্ষ, ৩০ ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুর

 

সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা মেহেদি হাসান, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুঁইয়া, সচেতন নাগরিক কমিটির সভাপতি এনায়েত হোসেন নানু, জেলা পরিষদের সদস্যসহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

 

বক্তারা বলেন, কিশোর গ্যাং শুধু আইনশৃঙ্খলার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি হয়ে উঠছে। দ্রুত সময়ের মধ্যে কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন