বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমিতে ককটেলগুলো ধ্বংস করা হয়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব ককটেল জব্দ করে সেনাবাহিনী।
আরও পড়ুন: মাদারীপুরে রমজান উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি শুরু
বরিশাল আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন পরশ মাহমুদের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ।
এ সময় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ পুলিশ ও সেনাবাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ককটেল বিনষ্ট করার আগে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন সেনা সদস্যরা।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·