গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পান ব্রেসওয়েল। ওই ম্যাচে অপরাজিত ২৮ রান করেছিলেন; কিন্তু পরে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। পরে ওই ভারত সফরেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি এই অলরাউন্ডার।
চলতি আসরে প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতেছে নিউজিল্যান্ড। এই দুই ম্যাচেও খেলতে পারেননি ব্রেসওয়েল।
আরও পড়ুন: দুই ওপেনারের নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে জিতলো নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, পায়ের পেশি ছিঁড়ে যাওয়া থেকে সেরে উঠলেও, গত রোববার (৮ ফেব্রুয়ারি) ওয়ার্ম আপের সময় আবার পেশিতে চোট পেয়েছেন ব্রেসওয়েল।
চোটের কাছে হার মেনে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেননি ব্রেসওয়েল। সেই সময় ডান অ্যাকিলিসে চোট পেয়েছিলেন তিনি, তখন সেরে উঠতে তার অস্ত্রোপচার করাতে হয়েছিল।
এদিকে ব্রেসওয়েলের জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাকননি। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি খেলে সাতটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও কিউইদের হয়ে ছয়টি ওয়ানডেও খেলেছেন ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার।

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·