গতকাল রোববার (২৯ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক কোরের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে ১৫০ জনের বেশি অতিথি অংশ নেন।
রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (আরএএমএস) ও রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের কূটনীতিক, সরকারি প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্বাগত বক্তব্য পাঠ করা হয়। আরএএমএসের চেয়ারম্যান সের্গেই কালাশনিকভ এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ. জি. খোজিন বক্তব্য দেন।
বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম স্বাধীনতা পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তার কথা উল্লেখ করেন এবং বর্তমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও শিল্প প্রদর্শনীর আয়োজন ছিল। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে।
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·