মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: ডিএসসিসি প্রশাসক

৩ ঘন্টা আগে
মশক নিধনে বর্তমান কীটনাশক ওষুধ কার্যকরী হলেও বিকল্প বিকল্প ভাবছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজার সংলগ্ন সড়কের নামকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মশক নিধনে বর্তমান ওষুধের পরীক্ষা করা হয়েছে। মন্ত্রণালয়ও পরীক্ষা করেছে। তারা বলেছে এটা কার্যকর। এরপরও আমরা বিকল্প ওষুধ কেনার বিষয়টি দেখছি।’

 

সামনে ডেঙ্গু ও চিকন গুনিয়ার মৌসুম আসছে জানিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে কী প্রতিকার এখন থেকে গ্রহণ করা যায়, সে ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আমরা নির্দেশ দিয়েছি।’

 

আবদুস সালাম বলেন, ‘এডিস মশা মূলত পানির মধ্যে জন্ম নেয় এবং প্রজনন করে। তাই উৎসগুলোকে ধ্বংস করতে হবে। এজন্য জনগণের সহযোগিতা চাই। বাড়িঘরে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে।’

 

আরও পড়ুন: এলাকাভিত্তিক তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

 

তিনি বলেন, ‘বিকল্প হিসেবে ভালো ওষুধ নেয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, তাদের ছাড়পত্র ছাড়া আমরা ওষুধ ব্যবহার করতে পারছি না। দু-তিনটা ওষুধের অফার পেয়েছিলাম। কিন্তু তারা ছাড়পত্র দেয়নি বলে সেগুলো ব্যবহার করতে পারছি না।’

 

ফগার মেশিন আরও লাগবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আরও মেশিন কেনার জন্য টেন্ডার গ্রহণ করেছি।’

 

অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হাম বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তবে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে উদ্যোগ নেয়ার কথা বলেছেন। বিএনপি নির্বাচনী ইশতেহারের সব দাবি পূরণ করবে। তবে অনেকে কাজ না দেখেই বিরোধিতা শুরু করছেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন