ময়মনসিংহে অনুমোদনহীন যান চলাচলে নিষেধাজ্ঞা

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহে সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন এবং অনুমোদনহীন যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ লাঘবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেল ৫ কোটি ২৯ লাখ টাকা

 

নির্দেশনা অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল এবং অন্যান্য ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল থেকে বিরত রাখতে বলা হয়েছে।

 

আরও পড়ুন: ময়মনসিংহে দীপু হত্যা মামলায় আরেক আসামি গ্রেফতার

 

জেলা প্রশাসন জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন