মমতার পরশ নিয়ে ৩০০ পরিবারের পাশে দোস্ত এইড

২ সপ্তাহ আগে
পবিত্র রমজান মাসের সংযম ও সহমর্মিতার বার্তা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
 

সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন কার্যক্রম সামাজিক বৈষম্য দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।’ তিনি ভবিষ্যতে সংস্থাটির এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে সাব্বির সামি মুহিত বলেন, ‘রমজান আমাদের সহমর্মিতার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী পর্যায়ক্রমে এক লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের বিশাল কর্মসূচি হাতে নিয়েছে।’
 

আরও পড়ুন: মাদারীপুরে রমজান উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি শুরু 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আতিয়ার রহমান ও ওসি তদন্ত রিপন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আখতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার ও এবলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার।


দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল খাদ্য সহায়তাই নয় বরং শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতাসহ প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে। জরুরি মানবিক সহায়তা ও মানবাধিকার রক্ষায় সংস্থাটি সবসময় সচেষ্ট।

]]>
সম্পূর্ণ পড়ুন