মন্ত্রী হয়ে রাঙ্গামাটিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপেন দেওয়ান

১ দিন আগে
প্রথমবারের মতো নিজ আসন রাঙ্গামাটিতে এলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান।

শুক্রবার দুপুরে তিনি রাঙ্গামাটি সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
 

এর আগে জেলার মানিকছড়ি  থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করে রাঙ্গামাটিতে নিয়ে আসেন। শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি ও শোভাযাত্রা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন মন্ত্রী।
 

সার্কিট হাউসে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: বাবা ছিলেন জিয়াউর রহমানের উপদেষ্টা, ছেলে তারেক রহমানের সরকারের মন্ত্রী


মন্ত্রী বলেন, ‘আমি যেসব উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব অবশ্যই পূরণ করবো। তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দৃশ্যমান কর্মকান্ড দেখা যাবে, যেখানে জনস্বার্থ সংশ্লিষ্ট থাকবে।’
 

তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আমরা ১৮০ দিনের কর্মপরিকল্পনা সাজিয়েছি। এখানে এমন উন্নয়ন হবে যা মানুষ চমক হিসেবে দেখতে পাবে।’ 
 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার বিএনপি এখন জনগণের সেবক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপির সকব নেতাকর্মীর লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে জনগণের সেবা করা। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে ‘

]]>
সম্পূর্ণ পড়ুন