মধ্যপ্রাচ্যে স্থবিরতায় বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

১ সপ্তাহে আগে
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে শ্রমবাজারে স্থবিরতা তৈরি হলেও বিকল্প দেশগুলোতে নতুন বাজার খুলতে কাজ করছে সরকার।

শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত আঞ্চলিক দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও সরকার দ্রুত সময়ের মধ্যে নতুন শ্রমবাজার সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ চলছে।


আরও পড়ুন: কৃষকের উন্নয়নে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার: শ্রমমন্ত্রী


মন্ত্রী বলেন, ‘এসব দেশে জনবল পাঠাতে এরইমধ্যে জাপানি ভাষা শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।’


মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি প্রতিকূল হলেও দেশের তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের পথ তৈরি করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন