মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটে মধ্য আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলার ১টি ডিপার্চার ও ১টি এরাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ও ২টি এরাইভাল ফ্লাইট।
আরও পড়ুন: আজও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২২টি ফ্লাইট বাতিল
ইব্রাহীম খলিল আরও জানান, তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 সকাল ৮টায় অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট মাস্কাটের উদ্দেশ্যে সোয়া ৯ টায় বিমানবন্দর ছেড়ে যায়। মধ্য প্রাচ্যে যুদ্ধে এ বিমানবন্দরের এখনও পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

২০ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·