শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা মীর বাড়ি জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, ধর্মীয় মূল্যবোধ-ভিত্তিক সমাজ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আলেম সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এর আগে মীর সরফত আলী সপুর ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি নিজ বাড়িতে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করেন তিনি।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·