মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় নিজ বাসভবনে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মীর সরফত আলী সপু বলেন, ‘আজ নববর্ষের দিনেই আমাদের প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এর আগে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এতে প্রমাণ হয়, জনগণের প্রতি দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিক।’
আরও পড়ুন: নির্বাচন নিয়ে টালবাহানা করলে বাংলার মাটিতে জায়গা হবে না: মীর সরফত
দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের দল, এ দেশের মাটি ও মানুষের দল। তাই এ দলকে ঘিরে সবসময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকে।’
বর্ষবরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·