বুধবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
জামায়াত আমির বলেন, স্বাধীনতা একটা জাতির কত বড় সম্পদ তা একমাত্র পরাধীনরাই জানে। ৭১ এর পর ভূখণ্ড পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হয়নি। আমাদের শাসক বদলেছে, তবে শোষণ বন্ধ হয়নি।
নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে এ সময় বলেন, নির্বাচন নিয়ে অনেক কষ্ট আছে। কিন্তু জয়ের পর আপনি সংবিধানের এক অংশ মানবেন আরেক অংশ মানবেন না এটা ঠিক না। ক্ষমতা গ্রহণের পর এখানে ওখানে প্রশাসক নিয়োগ অসাংবিধানিক, এটা আমরা মানি না।
সংবিধান সংস্কার বিষয়ে তিনি বলেন, জনগনকে বোকা ভাববেন না। আমাদের জন্য না, ১৮ কোটি মানুষের জন্য আমরা সংবিধান সংস্কার চাই।
আরও পড়ুন: স্বাধীনতা ঘোষণার লক্ষ্য অর্জন হয়নি বলেই ২৪ এর আন্দোলন: গোলাম পরওয়ার
এ সময় ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় কূটনৈতিকদের সঙ্গে হাসি-তামাশা নিয়ে সমালোচনার জবাব দেন জামায়াত আমির।
তিনি বলেন, ঈদের দিন আমি একটু বিদেশি কূটনৈতিকদের সঙ্গে খোলা মনে মিশেছি। সেটা নিয়ে হায়রে আল্লাহ যা করা হয়েছে। এটাতো আমাদের নবীও করেছেন। তাই যে যা বলুক, আমি চালিয়ে যাবো।
]]>
৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·