লিটন দাস ও সাইফ হাসানের ৯৩ এর পর বাংলাদেশ আর বড় জুটি পায়নি। দলীয় ১১৪ রানে সাইফের ৫৭ রানে বিদায়ের পর লিটন দাস আউট হন ৪৬ রান করে। এরপর তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রানের জুটি হয়। বাকিটা সময় বলতে গেলে উইকেটের মিছিলই চলেছে। যার খেসারত দিয়ে বাংলাদেশ হেরেছে ২৬ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সাইফ মনে করেন, মিরপুরের উইকেট কিছুটা আনইভেন ছিল। কিন্তু অজুহাত দেওয়ার সুযোগ দেখছেন না তিনি। তার মতে, ভুল সময়ে উইকেট পড়াতে বাংলাদেশ পিছিয়ে পড়েছে।
আরও পড়ুন: কিউইদের ‘আনকোরা’ দলের কাছে বাংলাদেশের ২৬ রানের হার
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ওপেনার বলেন, ‘উইকেট নিয়ে তো আইডিয়া ছিল, কী রকম হতে পারে। আজকে কিছুটা একটু আনইভেন হইছে। কিন্তু আমার মনে হয় ওই অজুহাত দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আমরা ম্যাচে ছিলাম। ২২–২৩ ওভার পর্যন্ত। রংটাইমে কিছু উইকেট পড়াতে আমরা পিছিয়ে গেছি।’
নিজের ইনিংস নিয়ে সাইফ কথা বলেন। এই সিরিজের আগে ব্যাটে রান ছিল না তার। রানে ফেরার পথে চাপ ফিল করেছেন কি না, এমন প্রশ্নে বলেন, ‘চাপ না আসলে। প্রস্তুতি ম্যাচে আমি ভালো ফিল করছিলাম। ব্যাটিং খুব কমফোর্টেবল লাগছিল। ওরকম কোনো প্রেশার ছিল না। কিন্তু এখানে যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম দলের জন্য অনেক হেল্পফুল হত।’

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·