রেফারির কাছে গিয়ে ভিনিসিউস বর্ণবাদের অভিযোগ তোলেন। যার তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে উয়েফা। ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা।
টিভি ফুটেজে দেখা যায়, ভিনিসিউস রেফারিকে জানান, তাকে ‘মোনো’ (অর্থাৎ ‘বানর’) বলে গালি দেয়া হয়েছে। ম্যাচের পর মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘বেনফিকা খেলোয়াড় কী বলেছে সেটা তাকে জিজ্ঞেস করতে হবে…ভিনিসিউস যা বলেছে তা বিশ্বাস না করার কোনো কারণ আমার নেই।’ পরে ভিনি সামাজিক মাধ্যমে লেখেন, বর্ণবাদীরা ‘কাপুরুষ, যারা মুখ ঢেকে কথা বলে।’ ভিনির সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও দাবি করেন, প্রেস্তিয়ান্নি ওই শব্দটি পাঁচবার ব্যবহার করেছেন।
আরও পড়ুন: আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে ভিনিসিউসকে বর্ণবাদী গালি দেয়ার অভিযোগ
বছরের পর বছর ধরে স্পেনের বিভিন্ন মাঠে অনেকবার বর্ণবাদের শিকার হয়েছে ভিনিসিউস। এবার প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এই আর্জেন্টাইন।
এই ঘটনায় প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব বেনফিকা। পর্তুগিজ ক্লাবটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে লিখেছে, 'একসঙ্গে তোমার পাশে।'
লিসবনের ক্লাবটি পরে ঘটনার একটি ভিডিও পোস্ট করে বলেছে, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা প্রেস্তিয়ান্নির থেকে বেশ দূরে ছিল, এতেই প্রমাণ হয় তার কথা প্রতিপক্ষের শোনার কথা নয়।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·