ভিনিসিউসকে বর্ণবাদী গালি দেয়ায় নিষিদ্ধ বেনফিকার আর্জেন্টাইন তারকা

১ সপ্তাহে আগে
চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে ভিনিসিউসকে গালি দেয়ায়, দ্বিতীয় লেগে বেনফিকার আর্জেন্টাইন তারকা জিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকে নিষিদ্ধ করেছে উয়েফা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই কথা জানায় উয়েফা।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে গত সপ্তাহে ভিনিসিউসের গোলে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্য করেন বেনফিকার আর্জেন্টাইন তারকা  জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। ভিনিসিউসের সতীর্থ এমবাপ্পেও জানান, তিনি  প্রেস্টিয়ান্নির মুখ থেকে গালি শুনেছেন।


এরপর তদন্তে নামে উয়েফা। উয়েফার নিয়ম অনুযায়ী, বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন প্রেস্টিয়ান্নি। অপরদিকে, বেনফিকা প্রেস্টিয়ান্নির পক্ষেই কথা বলেছে। আর্জেন্টিনার এই তারকা নিজেও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।


আরও পড়ুন: বিশ্বকাপ দলে ফেরার স্বপ্নে হোঁচট খেলেন নেইমার 


তবে উয়েফা তদন্তের পর জানায়, প্রেস্টিয়ান্নি উয়েফার বৈষম্যমূলক আচরণ সম্পর্কিত শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যার কারণে তাকে দ্বিতীয় নিষিদ্ধ করেছে তারা।  


প্রথম লেগের পর প্রেস্টিয়ান্নি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, ভিনিসিউসকে লক্ষ্য করে আমি কোনো বর্ণবাদী মন্তব্য করিনি। দুর্ভাগ্যবশত সে যা শুনেছে বলে ভাবছে, তা ভুল।'

]]>
সম্পূর্ণ পড়ুন