ভালোবাসা দিবসে শাকিবের সঙ্গে স্মৃতির বিষয়ে যা বললেন অপু বিশ্বাস

২ সপ্তাহ আগে
বর্তমানে আবারও আগের মতো শোবিজ অঙ্গনে জোয়ার তুলছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তাছাড়া নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। রাজধানীর নিকেতনে তার নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’ এর প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শাকিব খানসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ উপলক্ষে সবাই নিজেকে সুন্দর করে সাজাতে চায়। সেই ভাবনা থেকেই তার পার্লারে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান।


ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ, ব্যবসা এবং দর্শকরা। তার ভাষায়, এখন প্রতিটি দিনই তার জন্য ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেয়াই তার মূল পরিকল্পনা।

 

আরও পড়ুন: শাকিব খান কী আবারও বাবা হচ্ছেন? যা জানালেন অপু বিশ্বাস


এক প্রশ্নের জবাবে শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতির কথাও তুলে ধরেন এই নায়িকা। অপু বলেন, ভালোবাসা দিবসে উনাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতিই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত।

 

আরও পড়ুন: ‘শিকার' সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে পলাশ


উল্লেখ্য, গত ডিসেম্বরে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। সিনেমার জন্য ফিট হতে নিয়মিত জিমে যাওয়া শুরু করেছেন তিনি। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’।

]]>
সম্পূর্ণ পড়ুন