ভারত পালানোর পথে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

২ সপ্তাহ আগে
ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারত পালানোর উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।


গ্রেফতাররা হলেন: সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান। উভয়ই সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে।


এ নিয়ে গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে প্রায় ৪০ জনের মত পাসপোর্টধারীকে হত্যা ও বিস্ফোরণ মামলার গ্রেফতার করেছে ইমিগ্রেশন।


আরও পড়ুন: ভারত পালানোর পথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেফতার


এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন জানান, দুই সহদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট জমা দেয়। এসময় তথ্য যাচাই করে দেখা যায় তারা দুজনেই হত্যা মামলায় কালো তালিকার আসামি। তাদের গ্রেফতার করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।


বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, দুই সহোদরকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হাতে তুলে দিয়েছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। গ্রেফতারদের পরবর্তীতে সুনামগঞ্জ থানায় সোপর্দ করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন