ভারত-জিম্বাবুয়ে ফাইনাল দেখার ইচ্ছা দ্রাবিড়ের

১ সপ্তাহে আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ শুরু হয়েছে। শুরুতেই জমে উঠেছে লড়াই। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বাগতিক ভারতকে হারিয়ে তাদের টুর্নামেন্টে টিকে থাকা কঠিন করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবুও ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড় তার দলকে ফাইনালে দেখছেন। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে এখন পর্যন্ত টুর্নামেন্টে চমক দেখানো দল জিম্বাবুয়েকে চান তিনি।

এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, ‘ফাইনালে ভারত যেকোনো দলের বিপক্ষে খেলুক, তাতেই আমি খুশি। তবে ভারত বনাম জিম্বাবুয়ে ফাইনাল হলে দারুণ হবে। জিম্বাবুয়ে যদি ফাইনালে উঠতে পারে, সেটা তাদের ক্রিকেটের জন্য বিশাল এক অর্জন হবে।’


এবারের আসরে সিকান্দার রাজার নেতৃত্বে নির্ভীক ক্রিকেট খেলে ইতিমধ্যেই গোটা ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত অপরাজিত তারা।


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কঠিন সমীকরণ ভারতের সামনে 


বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে দারুণ ছন্দে রয়েছে ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও দ্রাবিড় মনে করেন দলগত গভীরতাই এই ভারতের সবচেয়ে বড় শক্তি।


তবে টি-টোয়েন্টি সংস্করণের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই কোচ। তার মতে, নকআউট পর্বে একটি খারাপ দিন বা কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তই ম্যাচের পুরো চিত্র বদলে দিতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন