শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ভাণ্ডারিয়ার কঁচা নদীতে কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া ও এফবি সোলায়মান নামের দুটি ট্রলার আটক করে।
এ সময় ট্রলারে মজুদ করা প্রায় ১০ মণ জাটকা মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় কঁচা নদীতে সন্দেহজনক দুটি মাছধরা ট্রলার আটক কর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।
আরও পড়ুন: বরিশালে বাস থেকে তিন হাজার কেজি জাটকা জব্দ
ট্রলারে থাকা জেলে সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হোসেন খান (২৫) আটক করা হয়।
আটককৃত তিন জেলেকে ভাণ্ডারিয়া উপজলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় হয়। পরে উদ্ধারকত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
আরও পড়ুন: মেঘনায় জাটকা নিধনে প্রশাসনের নজরদারি না থাকার অভিযোগ
এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কোস্টগার্ডের কর্মকর্তা মোঃ রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।
]]>

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·