সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের বাদ্যকরপাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইমন (২২) একই এলাকার জসিম মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় ইমন ব্যক্তিগত কাজে বাড়ির পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে গুলিবিদ্ধ ২
হামলাকারীরা হঠাৎ তাকে ঘিরে ফেলে এবং খুব কাছ থেকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ইমন মাটিতে লুটিয়ে পড়েন। গুলির বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
এ সময় বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট দ্রুত বন্ধ করে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান। হামলার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
আরও পড়ুন: নরসিংদীতে আধিপত্যের জেরে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত, আহত ৫
গুরুতর ইমনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তার শরীরে তিনটি গুলি লেগেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
নবীনগর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·