ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা করবে আইএফসি

১ সপ্তাহে আগে
বাংলাদেশের ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমানো ও গ্যারান্টির মাধ্যমে ট্রেড সাপোর্ট দিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আইএফসি।

 

একই সঙ্গে সরকারের বন্ধ প্রকল্প চালু করতে বিনিয়োগ এবং বেসরকারি খাতে মূলধন সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দেবে সংস্থাটি।

 

আরও পড়ুন: বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে: সংসদে অর্থমন্ত্রী

 

আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের সার্বিক অর্থ ও ব্যাংকিং খাতে সংকটের যে চাপ তৈরি হয়েছে, তা আইএফসির সহায়তার মাধ্যমে অনেকটা কমে আসবে। এ বিষয়ে সরকার কাজ করছে।

 

এছাড়া এই বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। এদিন আইএফসি ছাড়াও আরও কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধি দল।

]]>
সম্পূর্ণ পড়ুন