ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে নতুন সময়সূচি, আজ থেকে লেনদেন কত ঘণ্টা?

১ সপ্তাহে আগে
দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া পুঁজিবাজারেও নির্ধারণ করা হয়েছে নতুন সূচি। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

 

এর পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো।

 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন

 

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক নির্দেশনায় জানিয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

 

আরও পড়ুন: রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?


এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে। রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।

 

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জানিয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

 

পুঁজিবাজার


সরকারের নেয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের কর্মঘণ্টায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সকাল ৯টায় লেনদেন শুরু হয়ে চলেবে বিকেল ৪টা পর্যন্ত।

 

ডিএসই ও সিএসই জানিয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

 

এর আগে গত ২ এপ্রিল দেশের সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি

 

ক্লিয়ারিং হাউসে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে। 

 

আরও পড়ুন: আন্তঃব্যাংক চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচি
 

ব্যাচের (বিএসিপিএস) মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ২টার মধ্যে নিষ্পত্তি হবে। এছাড়া রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকেল ৪টার মধ্যে।
 

তবে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আর আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।


এছাড়া আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন বাংলাদেশি মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৪টা ও বৈদেশিক মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। আর বাংলাদেশি মুদ্রায় অনলাইন প্লাটফর্মে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

ট্রেজারি বিল-বন্ড, আন্তঃব্যাংক রেপোতে লেনদেন

 

পরিবর্তিত অফিস সময়সূচি কার্যকর করতে বাংলাদেশ সরকার ট্রেজারি বিল-বন্ড, সুকুক ও বাংলাদেশ সরকার ইসলামিক বিনিয়োগ বন্ড (বিজিআইআইবি) অকশন, ওপেন মার্কেট অপারেশন, ইন্টার ব্যাংক রেপো, সেকেন্ডারি ট্রেড (ওটিসি অ্যান্ড টিডব্লিউএস) এবং ইডিএসমানি প্ল্যাটফর্মে লেনদেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। 


নতুন সূচি অনুযায়ী কার্যক্রমগুলো যেভাবে চলবে


ট্রেজারি বিল ও বন্ডের নিলাম: ট্রেজারি বিল-বন্ড, সুকুক, বিজিআইআইবি, বাংলাদেশ ব্যাংক বিল অকশনের নিলাম অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।


ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ): এই সুবিধার আওতায় লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

 

আরও পড়ুন: বিল-বন্ড, আন্তঃব্যাংক রেপোতে লেনদেনের নতুন সূচি নির্ধারণ


সেন্ট্রাল ব্যাংক রেপো ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ): কেন্দ্রীয় ব্যাংকের রেপো এবং এসডিএফের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।


স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ): এই সুবিধা পাওয়া যাবে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


আন্তঃব্যাংক রেপো ও ওটিসি: ইন্টার ব্যাংক রেপো এবং সেকেন্ডারি ট্রেড (ওটিসি) সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।


টিডব্লিউএস: সেকেন্ডারি ট্রেডের এই প্ল্যাটফর্মে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপর ২টা পর্যন্ত।


এছাড়াও, ইডিএসমানি প্ল্যাটফর্মের যাবতীয় কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালনা করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন