এএফসি নারী এশিয়ান কাপে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মহাদেশীয় এই আসরে জায়গা করে নেয়ায় বাড়তি রোমাঞ্চ কাজ করছে ফুটবলারদের মধ্যে। টুর্নামেন্টে লাল-সবুজের মেয়েরা জানান দিতে চান নিজেদের সক্ষমতার। যার জন্য চাই পর্যাপ্ত প্রস্তুতি। আর নিখুঁত প্রস্তুতির প্রথম শর্ত একটি আদর্শ মাঠ। সেখানেই অনন্য আয়োজক অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: অবনমন লড়াই এখন ‘জীবন-মৃত্যুর’ মতো: ইগর টুডর
টুর্নেমটের আগে এএফসির সূচি অনুযায়ী অনুশীলনের জন্য সিডনির জুবলি স্টেডিয়াম পেয়েছে নারী ফুটবল দল। যা মনে ধরেছে আফঈদা-ঋতুপর্ণাদের। এ মাঠেই সিডনি পর্বের ম্যাচগুলোর জন্য অনুশীলন করবে পিটার বাটলার শিষ্যরা।
সিডনির বৈরী আবহাওয়ার কারণে অনুশীলনে বেগ পেতে হয়েছে নারী দলকে। তার মাঝেই প্রায় দেড় ঘণ্টার অনুশীলেন নিজেদের ঝালিয়ে নেন ঋতুপর্ণা-আনিকারা। এর আগে অস্ট্রেলিয়ার উইমেন্স এ লিগের শক্তিশালী দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ক্লোজড ডোর ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। আর এ ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট কোচিং প্যানেল।
আরও পড়ুন: বর্ণবাদী মন্তব্য করার কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি— এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা
এদিকে, অনুশীলনে নিজেদের মধ্যেই ভাগ হয়ে ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। দলে নেই কোনো বড় ইনজুরি সমস্যা। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফিজিও খুঁজে পেয়েছে নারী ফুটবল দল।
আগামী তিন মার্চ এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·