বৃষ্টির পরও ঢাকার বাতাসে কমেনি দূষণ

৪ সপ্তাহ আগে
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। মাঝেমধ্যে বৃষ্টি হলে দূষণ কিছুটা কমে। তবে গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টির পরও শহরটিতে দূষণের মাত্রা কমেনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত বুধবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬৩।

 

এদিকে তালিকায় শীর্ষে রয়েছে চীনের বেইজিং। শহরটির বায়ুমানের স্কোর ২২৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বাতাসের পরিস্থিতিও প্রায় একই। এই শহরের বায়ুমানের স্কোর ২০৮। এই স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’।

 

তালিকার তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই’র স্কোর ১৭৫, চতুর্থ অবস্থানে থাকা চীনের হাংজুর স্কোর ১৭০, পঞ্চম অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর ১৬৯, সপ্তম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুনের স্কোর ১৬৩, অষ্টম অবস্থানে থাকা চীনের উহানের স্কোর ১৫৩। শশহরগুলোর বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর।

 

আরও পড়ুন: ৬০ কিমি বেগে ঝড় হতে পারে দেশের সাত অঞ্চলে

 

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

 

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।   

]]>
সম্পূর্ণ পড়ুন