বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকে দেয়া এক আবহাওয়া বার্তায় তিনি এ শঙ্কার কথা জানান।
পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, দিনের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ১০ দিন বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ২০২৬ সালের শীতকালে স্বাভাবিকের তুলনায় খুবই কম বৃষ্টিপাত হওয়ায় দেশে মাটির আর্দ্রতা অপেক্ষাকৃত কম রয়েছে। একইভাবে নদ-নদী ও খাল-বিলে পানির পরিমাণও অপেক্ষাকৃত কম।
এ অবস্থায় আশঙ্কাক করা যাচ্ছে এই বছর বর্ষা মৌসুমের পূর্বের ৩ মাস (মার্চ, এপ্রিল ও মে) দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। একইসঙ্গে রেকর্ড পরিমাণ গরম অনুভূত হতে পারে বলেও জানান তিনি।
আরও খবর: ৩ বিভাগে বৃষ্টির আভাস: কবে শুরু গরমের দাপট?
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই পোস্টে তিনি আরও লিখেছেন, দেশের ওপর মেঘের চিত্র বিশ্লেষণ করে শুধুমাত্র খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় ৩-৪টি জেলায় খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি দেখা গেছে। এছাড়া বাংলাদেশের অন্য ৬টি বিভাগের সকল জেলার আকাশ মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে।
]]>

১ সপ্তাহে আগে
২






Bengali (BD) ·
English (US) ·