বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়

১ সপ্তাহে আগে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।


এতে বলা হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘন্টা কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেনির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

 

আরও পড়ুন: জ্বালানি সংকটে তৈরি পোশাক উৎপাদন কমেছে ৩০ শতাংশ!


সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

]]>
সম্পূর্ণ পড়ুন