বিশ্বকাপ না খেললে মরে যাব না: সালাউদ্দিন

১ মাস আগে
নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। মেগা টুর্নামেন্টে অংশ না নেয়াকে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ‘বড় পদক্ষেপ’ হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। আছে মিশ্র প্রতিক্রিয়াও। তবে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বকাপে না খেলাকে অত বড় করে দেখছেন না। ভবিষ্যত নিয়ে খুব বেশি না ভেবে বর্তমান নিয়ে ভাবতে চাইছেন এই কোচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মেগা টুর্নামেন্টে অংশ না নিলেও ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে অদম্য টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট রেখেছে বিসিবি। যেখানে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। টুর্নামেন্ট শুরুর আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের না থাকা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।


সালাউদ্দিন বলেন, ‘বিশ্বকাপ খেলছি না। তবে তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হা-হুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টটা করছি।’


তিনি আরও বলেন, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?’ সালাহউদ্দিনের কাছে এই টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’


আরও পড়ুন: অদম্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন


আইপিএলে চড়া দামে বিক্রি হওয়ার পরেও টুর্নামেন্ট থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর থেকেই মূলত সিব ঘটনার সূত্রপাত৷ ওই ঘটনার পরই বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায়। বোর্ড পাকিস্তানের মতো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। তবে আইসিসি বাংলাদেশের দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে শেষ মুহূর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আনে।


এসব ঘটনায় মুস্তাফিজু রহমানের ওপর কী প্রতিক্রিয়া, এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, ‘আসলে তুমি কী অনুভব করছো? সে বলেছিল, '‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে। তো আমার যেটা মনে হয় সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ছেলে, সেই ক্রিকেটারের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।’

]]>
সম্পূর্ণ পড়ুন