বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ শেষ হওয়া সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্বে নৌসেক্টর অনেকে পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’
আরও পড়ুন: উন্নয়নের যত প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন হবে: নৌ প্রতিমন্ত্রী
তিনি বলেন, ‘প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকরির সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি রেমিট্যান্স খাতেও অবদান রাখবে তারা।’
অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী শহিদ উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·