বিএনপির হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন জামায়াতের জাহাঙ্গীর

২ সপ্তাহ আগে
খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ আসন খুলনা-২ এ বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

 

জাহাঙ্গীর হোসেন হেলাল দাড়িঁপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ নিয়ে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।

 

আরও পড়ুন: জিতলেন রুমিন ফারহানা

 

এছাড়া এই আসনে গণভোটে হ্যাঁ পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৭৬১ টি এবং না পড়েছে ৫৯ হাজার ৫৭০ টি।

]]>
সম্পূর্ণ পড়ুন