বিইউবিটি’র ইইই বিভাগের ‘ব্যাক অ্যাক্রেডিটেশন’ অর্জন উদ্‌যাপন

২ সপ্তাহ আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (ব্যাক) ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন করেছে। এই অনন্য মাইলফলক উদ্‌যাপন উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিইউবিটির প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাক’র চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

 

তিনি বলেন, ‘বিইউবিটির ইইই বিভাগের এই অর্জন উচ্চশিক্ষার মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত।’

 

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, ‘বিইউবিটি শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই অর্জন। উন্নত করতে বিশ্বাসী। ব্যাক অ্যাক্রেডিটেশন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল এবং ভবিষ্যতে অন্যান্য বিষয়েও আমরা এই মান অর্জনে বদ্ধপরিকর।’

 

অনুষ্ঠানে বিইউবিটির ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমেদ আল মনসুর বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। বিইউবিটির এই অর্জন আমাদের সব শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত কঠোর পরিশ্রমের ফল।’

 

আরও পড়ুন: ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইনসাফ কায়েমের আহ্বান ঢাবি শিক্ষকদের

 

অনুষ্ঠানে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ইইই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. শামসুল আরেফিন ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. সাব্বির হাসান সোহাগকে সম্মাননা স্মারক দেয়া হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিইউবিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মুন্সী মাহবুবুর রহমান, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. কে. আহমেদ আলম এবং ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন