বায়রার নতুন প্রশাসক

১ সপ্তাহে আগে
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। চার মাস মেয়াদে এই নিয়োগ দেয়া হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক।

 

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ ২০২৬ সালের ২৭ এপ্রিলে শেষ হবে। বায়রার সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।

 

আরও পড়ুন: বায়রা প্রশাসকের অপসারণ দাবি

 

তাই বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোধনক্রমে মোহাম্মদ বদরুল হক, যুগ্মসচিব, পরিকল্পনা সেল, বাণিজ্য মন্ত্রণালয়কে ২০২৬ সালের ২৮ জুন থেকে চার মাসের জন্য বায়রার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। 

 

নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন