বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে প্রশাসনের সাথে বৈঠক করে রাজশাহী-ঢাকা রুটে বন্ধ থাকা বাস চালু করে শ্রমিক নেতারা। এসময় বাস চালু করা নিয়ে মোটরশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ও কয়েকজন শ্রমিকের কথা কাটাকাটি হয়। ফেরদৌস এক শ্রমিককে মারধর করে।
পরে এ ঘটনায় শ্রমিকরা নেতাদের কাছে বিচার চাইতে গেলে তারা বিষয়টি নিরসনে কিছুটা সময় চান। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিকে মারধর করেন এবং ইউনিয়ন অফিসে তালা ঝুলিয়ে দেন। এনিয়ে নেতাদের পক্ষ ও শ্রমিক পক্ষ হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।
আরও পড়ুন: রাজশাহীতে পাম্পে তেল নিতে এসে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, প্রশাসনের সাথে বৈঠকে কেন শ্রমিকদের নিয়ে যাওয়া হয়নি এটা ইস্যু করে এক পক্ষ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। গাড়ি বন্ধ করতে চাচ্ছে। বাধা দেয়ায় এ ঘটনা।
তিনি জানান, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। গাড়ি চলাচল স্বাভাবিক আছে এবং থাকবে।
আরও পড়ুন: মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় রাজশাহীতে বিএনপি নেতাকে জরিমানা
রাজশাহী বোয়ালিয়া থানার পরিদর্শক এইচ.এম. সিরাজুর রহমান বলেন, পরিস্থিতি এখন অনেকটা শান্ত। নেতারা এবং শ্রমিকরা বসে সমস্যার সমাধান করার চেষ্টা করছে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·