বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন নওশাদ জমির

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর বাবার চেয়ার পুনরুদ্ধার করেছেন ছেলে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। আর এ নিয়ে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী) আসনটির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ ও উদ্দীপনা।

এরমাঝেই নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসনটির দায়িত্ব নিজ কাঁধে নিয়ে শপথ গ্রহণ করে নওশাদ জমির।


খবর নিয়ে জানা গেছে, নবনির্বাচিত এই সংসদ সদস্যের বাবা ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ছিলেন দেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক প্রভাবশালী ব্যক্তি। দীর্ঘ সময় জাতীয় সংসদে সক্রিয় ছিলেন এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন।


তিনি জাতীয় সংসদে স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ২০০২ সালে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, যা দেশের সাংবিধানিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা।


আরও পড়ুন: পার্বত্য মন্ত্রণালয় সৃষ্টির পর পূর্ণ মন্ত্রী পেল রাঙ্গামাটি, জেলাজুড়ে উচ্ছ্বাস


এ দিকে নওশাদ জমির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এ সময় আইন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর ব্যারিস্টার হিসেবে পেশাজীবন শুরু করেন। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং আইন অঙ্গনে পরিচিতি অর্জন করেন।


এর মাঝেই বাবা ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের হাত ধরে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয়ার পর এবার দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিজের অবস্থানকে সুদৃঢ় করেছেন।


আরও পড়ুন: রাজপথ থেকে সংসদ, একাই শপথ নিলেন জোনায়েদ সাকি


২০১৮ সালে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন নওশাদ জমির। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।


নির্বাচনী হলফনামা সূত্রে জানা গেছে, নওশাদ জমিরের গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে। পেশাগত দায়িত্ব পালনে তিনি ঢাকার ধানমন্ডিতে থাকছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন