বাবাকে নিয়ে হাসপাতালে সালমান খান

২ সপ্তাহ আগে
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বলিউড মেগাস্টার সালমান খানের বাবা সেলিম খান। চিত্রনাট্যকার, অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক সেলিম খান এ মুহূর্তে মুম্বাইয়ের বেসরকারি লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ৯০ বছর বয়সী সেলিম খান হাসপাতালে ভর্তি হন। বাবাকে দেখতে তাই হাসপাতালে ছুটেন সালমান। এরপর হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপ্পারাজিদের ক্যামেরাবন্দি হন।

 

এদিকে এখন পর্যন্ত সেলিম খানের অসুস্থতা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি খান পরিবার। চিত্রনাট্যকারের অসুস্থতা নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি চিকিৎসকরাও। যে কারণে উদ্বিগ্ন বলিউড ইন্ডাস্ট্রি ও সালমান ভক্তরা।

 

আরও পড়ুন: হাসপাতাল ছাড়ছেন অভিনেতা হারুন কিসিঞ্জার

 

শোনা যাচ্ছে, শুধু সালমানই নন, হাসপাতালে সেলিম খানের সঙ্গে রয়েছেন পরিবারের একাধিক সদস্য। তারা পরিবারের প্রবীণ এ সদস্যকে দেখভালের দায়িত্বে রয়েছেন। 

 

জানা যায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন সেলিম খান। রুটিন চেকআপের জন্য আজ সেলিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

 

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা অবজারভেশনে তানিয়া বৃষ্টি

 

প্রসঙ্গত, বলিউডের স্বর্ণযুগের অন্যতম সফল চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা। যার মধ্যে শোলে, জঞ্জির, দিওয়ার, সীতা অর গীতা, ডন’র মতো সিনেমা বলিউড ইতিহাসে মাইলফলক হয়ে আছে।

]]>
সম্পূর্ণ পড়ুন